Tuesday, December 22, 2020

শােক সংবাদ!কিশােরগঞ্জ জেলা জজ কোর্টের প্রবীণ ও বিজ্ঞ আইনজীবীএডভােকেটমােজাম্মেল হক খান রতন সাহেব


 

শােক সংবাদ!কিশােরগঞ্জ জেলা জজ কোর্টের প্রবীণ ও বিজ্ঞ আইনজীবীএডভােকেটমােজাম্মেল হক খান রতন সাহেব 

শােক সংবাদ!কিশােরগঞ্জ জেলা জজ কোর্টের প্রবীণ ও বিজ্ঞ আইনজীবীএডভােকেটমােজাম্মেল হক খান রতন সাহেব ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীনঅবস্থায় ইন্তেকালকরেছেন।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।উল্লেখ,তিনি কিশােরগঞ্জ জেলা ন্যাশানাল আওয়ামী পার্টি (ন্যাপ) সভাপতি,

জেলাআইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক, জেলা পাবলিক লাইব্রেরিরসাধারণ সম্পাদক, কিশােরগঞ্জ প্রেস ক্লাবের আজীবন সদস্য, জেলা শিল্পকলাএকাডেমির প্রাক্তন সহ-সভাপতি, উনসত্তরের গণঅভ্যুত্থানের অন্যতম নেতা ওমহান মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। তিনি স্ত্রী, দুই পুত্রসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের প্রথম জানাজা বাদ জোহর শহীদি মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। পরে বাদ আসর নিকলি উপজেলার নানশ্রী গ্রামে রাষ্ট্রীয় মর্যাদার পর দ্বিতীয় জানাজা শেষে পারবারিক কবরস্থানে দাফন করা হবে। তাঁর মৃত্যুতে জেলা আইনজীবী সমিতির সভাপতি শাহ আজিজুলহক ও সাধারণ সম্পাদক অ্যাডভােকেট শহিদুল আলম শহীদ গভীর শােক ও সমবেদনা প্রকাশ করেছেন।

Disqus Comments